ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা ও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা ও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে গাছ ফেলে হামলা ও ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাসিরনগরের কামারগাঁও এলাকার আব্বাস মিয়া (৩২) ও বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের সেন্টু মিয়া (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত একটার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে মুখোশধারী ডাকাত দল। ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মুকবুলপুর গ্রামের ছবদর আলীর মরদেহ অ্যাম্বুলেন্সটিতে নেওয়া হচ্ছিল।

Scroll to Top