ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চ জ্বালিয়ে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চ জ্বালিয়ে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সংঘর্ষে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া, পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম তালুকদার, উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) ইউনুছ গাজী, এএসআই সুলতান হোসাইন, এএসআই আরিফিন জাহান, সদস্য আমির হোসেন, মাসুদ রানা, শাহীনুল ইসলাম, আজিজুল ইসলামসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় এসআই সুজন চন্দ্র মজুমদার বাদী হয়ে ৬৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১২০ জনকে। তার আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছয়জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে আজ বেলা ১১টার দিকে মুড়াহাটি গ্রামের রুস্তম মিয়া (৩৮) নামের এক ব্যক্তি থানায় আটক ব্যক্তিদের দেখতে যান। তখন রুস্তম মিয়াকেও আটক করা হয়। তাঁরা মুড়াহাটি গ্রামের বাসিন্দা। তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি মনজুর কাদের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আগের একটি খুনের ঘটনার জেরে এ ঘটনা ঘটেছে। এখন এলাকার অবস্থা শান্ত। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Scroll to Top