ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ট্রেন চালু ও যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ – DesheBideshe

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ট্রেন চালু ও যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ – DesheBideshe


ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ট্রেন চালু ও যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ – DesheBideshe

ব্রাহ্মণবাড়িয়া, ২৮ ফেব্রুয়ারি – সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি ও নতুন ট্রেনের  দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ করেছে সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, সামাজিক সংগঠন তরীর সদস্য খালেদা আক্তার মুন্নি, ব্যবসায়ী ফয়সল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সংগঠনের সমন্বয়কারী ইব্রহীম সাদাদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দুর্ভোগের আরেক নাম ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন। গুরুত্বপূর্ণ এ স্টেশন দিয়ে যাত্রী পারাপারের সংখ্যা বাড়লেও বাড়েনি আসন সংখ্যা। এতে দুর্ভোগ বেড়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের। রাজস্ব আয়ের ক্ষেত্রে ঢাকা চট্টগ্রামের পরই এর স্থান হলেও যাত্রী সেবার মান বাড়েনি। এ ছাড়া স্টেশনটিতে যে সামন্য টিকেট বরাদ্দ দেওয়া হয়েছে কালোবাজারীদের দৌরাত্মে তাও পাওয়া যায়না।

অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়ায় সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, আসন সংখ্যা বৃদ্ধি এ রুটে নতুন আন্তঃনগর ট্রেনের দাবি জানান তারা।

পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৫

 



Scroll to Top