‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’ | চ্যানেল আই অনলাইন

‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’ | চ্যানেল আই অনলাইন

মিশরের বিপক্ষে বিশ্বকাপের সেরা ষোলোর ম্যাচে দুর্দান্ত এক প্রত্যাবর্তনে জিতেছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও হেরেছে আফ্রিকার দেশটি। এরপর রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তুলেছে। মিশর কোচ হোসাম হাসান সরাসরি দায় চেপেছেন ফিফার কাঁধে।

ম্যাচের ১৫ মিনিটে ইয়াসির ইব্রাহিমের গোলে লিড পেয়েছিল মিশর, ৬৭ মিনিটে জিকোর গোলে ব্যবধান দিগুণ করে তারা। বিতর্ক তুলেছে ৬২ মিনিটে যখন নিজেদের প্রান্ত থেকে বল টেনে আর্জেন্টিনার জালে জড়ায় মিশর সেটা নিয়ে, ফাউল ধরায় জিকোর নান্দনিক গোলটি বাতিল হয়ে সেসময়। ভিএআরের পরামর্শে গোলটি বাতিল করেন রেফারি। এরপরই ম্যাচে ফেরে আর্জেন্টিনা, ১৪ মিনিটে তিন গোলে জয়ে নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। ৭৯ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো, ৮৪ মিনিটে লিওনেল মেসি এবং ৯০ মিনিটের পর যোগ করা সময়ে তৃতীয় মিনিটে এনজো ফের্নান্দেজ গোল করেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হারের প্রতিবাদ জানান মিশর কোচ।

হোসাম হাসান বলেছেন, ‘নিজেদের ব্যবসার জন্য ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায়। যদি তারা আর্জেন্টিনার জয়ই চেয়েছে তাহলে অন্য দলগুলোকে অংশগ্রহণ করতে আহ্বান জানায় কেন? ম্যাচটি সম্পূর্ণ কারচুপি ছিল। পুরো বিশ্ব এটি দেখেছে। আমরা আর্জেন্টিনার চেয়ে ভালো ছিলাম। ফুটবল ফেয়ার নয়।’

‘প্রতিবাদের অংশ হিসেবে আমি এ বিশ্বকাপের বাকি ম্যাচগুলো দেখা বয়কট করব। আমরা স্পষ্ট পেনাল্টি পেয়েছিলাম। কিন্তু রেফারি এটি দেয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে জিকোর গোলটি বাতিল করা হয়। যদিও এটি সম্পূর্ণ বৈধ ছিল। যদি ন্যায্যতা থাকে, আমি আমার খেলোয়াড়দের বলেছি, আমরা বিশ্বের সবচেয়ে বড় দলের বিপক্ষে লড়তে পারব।’

Scroll to Top