বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের মুখে ছাত্রলীগের এক নেতার আবাসিক হলের আসন বাতিল করেছে প্রশাসন। পাশাপাশি সার্বিক বিষয়ে তদন্ত করে সুপারিশ দেওয়ার জন্য একটি কমিটি গঠন করার কথা জানানো হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে বুয়েট প্রশাসন নোটিশ বোর্ডে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি সাঁটিয়ে দিয়েছে। ছাত্রলীগের ওই নেতার নাম ইমতিয়াজ হোসেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য।