বীরকে নিয়ে বুবলীর পোস্ট, অপু বললেন ‘আদিখ্যেতা’!

বীরকে নিয়ে বুবলীর পোস্ট, অপু বললেন ‘আদিখ্যেতা’!

কখনো শবনম বুবলীকে খোঁচা মারেন অপু বিশ্বাস, আবার বিভিন্ন সময় কৌশলে অপু বিশ্বাসকে ইঙ্গিত করে কথা বলেন শবনম বুবলী। কয়েক বছর ধরেই এভাবে চলছে ঢালিউডের এই দুই নায়িকার। এর সঙ্গে যোগ হয়েছে সামাজিক মাধ্যমে পোস্টের মাধ্যমে পরোক্ষ ইঙ্গিত।

গতকাল (রোববার) সন্ধ্যার পর অপু বিশ্বাসের দেওয়া একটি ফেসবুক পোস্ট নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এই পোস্টের মাধ্যমে ইঙ্গিতপূর্ণভাবে চিত্রনায়িকা বুবলীকে খোঁচা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মূলত শাকিব খানকে নিয়ে দুই নায়িকার দ্বন্দ্ব



নেটিজেনদের মতে, শবনম বুবলী ফেসবুকে একটি রিল ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায়, শাকিব-বুবলীর ছেলে শেহজাদ পেনসিল দিয়ে খাতায় মা-বাবার নাম লিখছে।

ভিডিওর ক্যাপশনে বুবলী লেখেন, ‘বাপজানের প্রথম হাতের লেখা। সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য।’ ছোট্ট শেহজাদের হাতের লেখা দেখে অনেকেই প্রশংসা করেন।

বিজ্ঞাপন

বুবলীর এই পোস্টের কয়েক ঘণ্টা পর অপু বিশ্বাস ফেসবুকে লেখেন, ‘এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে। আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে।’

শবনম বুবলী



অপু বিশ্বাসের এমন পোস্টের পর তার ভক্তদের কেউ কেউ এতে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন, আবার অনেকেই এটিকে ইঙ্গিতপূর্ণ বলেছেন।

নেটিজেনদের ভাষ্য, অপু বিশ্বাস তার ফেসবুক পোস্টে দুজন মায়ের প্রসঙ্গ তুলেছেন—একজন মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যাটির মা, অন্যজন শেহজাদের মা (বুবলী)। ধর্ষণের শিকার শিশুটি এখনো লাইফ সাপোর্টে আছে, এ নিয়ে প্রতিবাদে সোচ্চার সারা দেশ। এই পরিস্থিতিতে বুবলী ছেলের ভিডিও পোস্ট করায় অপু বিশ্বাস তা ‘আদিখ্যেতা’ বলে উল্লেখ করেছেন!

অপিু বিশ্বাস



Scroll to Top