বিসিবির স্পিন কোচ রফিক, নেতৃত্বের মেয়াদ বাড়ল লিটন-মিরাজের | চ্যানেল আই অনলাইন

বিসিবির স্পিন কোচ রফিক, নেতৃত্বের মেয়াদ বাড়ল লিটন-মিরাজের | চ্যানেল আই অনলাইন

অবশেষে বিসিবির সঙ্গে কাজ করার সুযোগ পেলেন মোহাম্মদ রফিক। এক বছরের জন্য স্পিন বোলিং কোচ হিসেবে সাবেক এই অলরাউন্ডারকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের মেয়াদ বাড়ানো হয়েছে।

শনিবার দুপুর থেকে শুরু হয়ে প্রায় ৭ ঘণ্টা ধরে চলা বিসিবির চতুর্থ বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পরে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখসেদুল কামাল বাবু বিষয়টি জানিয়েছেন।

ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে বহাল রাখা হয়েছে। আর টি-টুয়েন্টিতে অধিনায়ক লিটন কুমার দাস ও সহ-অধিনায়ক হিসেবে সাইফ হাসান থাকবেন ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত।

Scroll to Top