বিসিবির নির্বাচন নিয়ে তদন্ত: আইসিসির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী – DesheBideshe

বিসিবির নির্বাচন নিয়ে তদন্ত: আইসিসির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী – DesheBideshe

বিসিবির নির্বাচন নিয়ে তদন্ত: আইসিসির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী – DesheBideshe

ঢাকা, ১৭ মার্চ – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচন নিয়ে সৃষ্ট বিতর্ক ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

ক্লাব ও বিভাগীয় কাউন্সিলরদের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়। তবে বিসিবির পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, এই তদন্তকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সরকারি হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করতে পারে। এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আইসিসির সঙ্গে আলোচনা করেই যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিগত সরকারের আমলে ক্রিকেট বোর্ডের ওপর সরাসরি হস্তক্ষেপের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, তদন্ত কমিটি সাবেক নির্বাচন কমিশন, বর্তমান বোর্ড এবং অভিযোগকারীদের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা উদঘাটন করবে।

কাউন্সিলরশিপ নিয়ে অনিয়মের উদাহরণ টেনে তিনি বলেন, বিগত নির্বাচনের সময় জেলা প্রশাসকরা একবার কাউন্সিলর তালিকা পাঠানোর পরও বর্তমান প্রেসিডেন্ট বুলবুলের চিঠির প্রেক্ষিতে দ্বিতীয়বার তালিকা পাঠানো হয়েছিল যা দৃশ্যমান একটি ঘটনা। এছাড়া সম্প্রতি ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গেও তিনি বৈঠক করেছেন।

মিঠুনের নেতৃত্বে আসা ওই দলের সঙ্গে আলোচনায় তিনি ঈদের পর বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

এনএন/ ১৭ মার্চ ২০২৬



Scroll to Top