বিশ্বমঞ্চে ড. ইউনূস, পাচ্ছেন রাজকীয় ‘কিং চার্লস হারমনি’ পুরস্কার

বিশ্বমঞ্চে ড. ইউনূস, পাচ্ছেন রাজকীয় ‘কিং চার্লস হারমনি’ পুরস্কার

জুমবাংলা ডেস্ক : ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ঈদের পর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। ফরকা‌লে তাকে ‘কিং চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড দেয়া হবে।

বিশ্বমঞ্চে ড. ইউনূস, পাচ্ছেন রাজকীয় ‘কিং চার্লস হারমনি’ পুরস্কারবিশ্বমঞ্চে ড. ইউনূস, পাচ্ছেন রাজকীয় ‘কিং চার্লস হারমনি’ পুরস্কারপররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ড. ইউনূস আগামী ৯ জুন লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি ১০ জুন লন্ডন পৌঁছাবেন। সফরের মূল আকর্ষণ হিসেবে ১২ জুন আয়োজিত রাজকীয় এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেয়া হবে। এরপর ১৩ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র জানায়, এই সফরের অংশ হিসেবে ড. ইউনূস ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে পৃথক বৈঠক করবেন। এসব বৈঠকে পাচার হওয়া অর্থ ফেরত আনা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

জাপান সফর শেষে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

বিশেষ করে, রোহিঙ্গা সংকট ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাজ্যের আরও সক্রিয় ভূমিকা চাওয়া হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

Scroll to Top