বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন – DesheBideshe

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন – DesheBideshe


বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন – DesheBideshe

তেহরান, ২২ জুন – আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রথম দফার শান্তি আলোচনা ইতিবাচকভাবে সম্পন্ন হওয়ার খবরে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমতে শুরু করেছে।

মূলত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমিত হওয়ার আভাসেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৭৯ ডলারে নেমে এসেছে।

আজ লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ৮২.৩০ ডলারে উঠলেও আলোচনা শেষের খবরে তা ১.৯০ শতাংশ কমে ৭৯.৪ ডলারে নেমে আসে। একইভাবে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও কমে প্রতি ব্যারেল ৭৬.৫৩ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে,

সুইজারল্যান্ডে দুই দেশের আলোচনা সফল হওয়া এবং ইরান তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়ার ঘোষণায় সরবরাহ ঘাটতির শঙ্কা কেটে গেছে।

একইসঙ্গে ইরান ও ইসরায়েল উভয় পক্ষ সাময়িকভাবে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দেওয়ায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হওয়ার ঝুঁকিও কমেছে। যুদ্ধের কারণে তেলের মূল্যের ওপর থাকা বাড়তি চাপ এখন অনেকটাই স্থিতিশীল।

এস এম/ ২২ জুন ২০২৬



Scroll to Top