বিশ্বকাপে খেলবে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের নির্দেশ সরকারের | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের নির্দেশ সরকারের | চ্যানেল আই অনলাইন

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান। আসন্ন আসর থেকে বাংলাদেশকে বাদ দেয়ার প্রতিক্রিয়ায় টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েছিল দেশটি। পুরো টুর্নামেন্ট বয়কট না করলেও বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তারা।

বিশ্বকাপ ইস্যুতে রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নাকভি। বৈঠকে এই সিদ্ধান্তে উপনীত হয় তারা।

পাকিস্তান সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘পাকিস্তান সরকার ২০২৬ সালের আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিয়েছে। তবে, ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’

বিস্তারিত আসছে…

Scroll to Top