বিশ্বকাপে ইনফান্তিনোকে টিভি পর্দায় দেখানোর পেছনে রয়েছে চুক্তিগত শর্ত – DesheBideshe

বিশ্বকাপে ইনফান্তিনোকে টিভি পর্দায় দেখানোর পেছনে রয়েছে চুক্তিগত শর্ত – DesheBideshe


বিশ্বকাপে ইনফান্তিনোকে টিভি পর্দায় দেখানোর পেছনে রয়েছে চুক্তিগত শর্ত – DesheBideshe

ওয়াশিংটন, ৪ জুলাই – ফুটবল বিশ্বকাপের গ্যালারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে প্রায়ই দেখা যায়। তবে এটি কেবল তার ফুটবল প্রেমের কারণে নয় বরং এর পেছনে একটি চুক্তিগত বাধ্যবাধকতা রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

২০২৬ বিশ্বকাপেও এই ধারা অব্যাহত রয়েছে যেখানে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে করা চুক্তিতে ইনফান্তিনোকে পর্দায় দেখানোর একটি বিশেষ শর্ত যুক্ত করা হয়েছে। কোপা নব্বইয়ের উপস্থাপক এলি মেঙ্গেম সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন যে সম্প্রচার সংস্থাগুলোর জন্য প্রতি অর্ধে অন্তত একবার ক্যামেরায় ফিফা সভাপতিকে দেখানো বাধ্যতামূলক।

একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে তিনি এই তথ্য জানান। তবে মাঠের দর্শকদের দুয়োধ্বনি এড়াতে স্টেডিয়ামের বড় পর্দায় সচরাচর তাকে দেখানো হয় না। এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপ চলাকালেও একই ধরনের অভিযোগ উঠেছিল।

সে সময় দ্য নিউ ইয়র্কার তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল যে সম্প্রচারকদের প্রতি ম্যাচে অন্তত একবার ইনফান্তিনোকে দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। এমনকি তিনি যখন মোবাইল ফোন ব্যবহারে ব্যস্ত থাকেন তখন যেন তাকে ক্যামেরায় না আনা হয় এমন গোপন নির্দেশনাও ছিল।

২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হওয়ায় ইনফান্তিনোর জন্য সব ম্যাচে সশরীরে উপস্থিত থাকা বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবুও তিনি প্রায় প্রতিদিন কোনো না কোনো ম্যাচে হাজির থাকতে ব্যক্তিগত উড়োজাহাজে করে ব্যাপক ভ্রমণ করছেন। ইতোমধ্যে তিনি প্রায় ৩১ হাজার মাইল পথ পাড়ি দিয়েছেন বলে জানা গেছে।

টুর্নামেন্টের নকআউট পর্বের ম্যাচে তাকে আরও বেশি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তাকে গ্যালারিতে দেখা যেতে পারে। যদিও এই চুক্তি সংক্রান্ত বিষয়ে ফিফার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এস এম/ ৪ জুলাই ২০২৬



Scroll to Top