বিশ্বকাপের পর নেমেই নেইমারের জোড়া গোল | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপের পর নেমেই নেইমারের জোড়া গোল | চ্যানেল আই অনলাইন

নেইমার জুনিয়রের শেষ বিশ্বকাপে সেরা ষোলোতে নরওয়ের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। এর প্রায় ২১ দিন পর সান্তোসের হয়ে নেমেই ব্রাজিলিয়ান মহাতারকা আবার নিজেকে ফিরে পেলেন চিরচেনা ছন্দ। ব্রাজিলের লিগে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে জোড়া গোল করেছেন সেলেসাওদের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

রোববার ভোরে ব্রাজিল সিরি-আ’র ম্যাচে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করে নেইমারের শৈশবের ক্লাব সান্তোস। শেষের দিকে সান্তোস পিছিয়ে পড়লেও নেইমারের গোলে পয়েন্ট ভাগাভাগি করতে সক্ষম হয় ক্লাবটি।

ম্যাচের ৩৬ মিনিটে সান্তোসকে লিড এনে দেন নেইমার। তবে ৫১তম মিনিটে মার্সিনহোর গোলে সমতায় ফেরে চ্যাপেকোয়েন্স। ৬২ তম মিনিটে নিজেদের জালেই বল জড়ান জোয়াও আনানিয়াস, তাতে পিছিয়ে পরে সান্তোস। ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। সেই গোলেই সমতায় থেকে ম্যাচ শেষ করে ক্লাব দুটি।

Scroll to Top