বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর প্রথমবারের মতো শ্রীনগরে গেলেন নরেন্দ্র মোদি, দেবেন জনসভায় ভাষণ

বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর প্রথমবারের মতো শ্রীনগরে গেলেন নরেন্দ্র মোদি, দেবেন জনসভায় ভাষণ

২০১৯ সালে ভারতশাসিত কাশ্মীরের আধা স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা প্রত্যাহার করার পর মুসলিম-সংখ্যাগরিষ্ঠ এ উপত্যকায় আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণার কয়েক সপ্তাহ আগে শ্রীনগরে জনসভায় ভাষণ দেবেন মোদি।

নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠেয় এ জনসভায় হাজার হাজার লোককে জড়ো করার পরিকল্পনা করেছে।

১৯৮০-র দশক থেকে বিরোধপূর্ণ কাশ্মীর উপত্যকায় ভারতীয় শাসনের বিরুদ্ধে চলা সহিংস বিদ্রোহে হাজার হাজার মানুষ মারা গেছে।

Scroll to Top