মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে ২৮২ বাংলাদেশি দেশে ফিরছেন। শুক্রবার (২০ মার্চ) এই যাত্রা শুরু হয়, যাত্রীরা দাম্মামের মাধ্যমে ঢাকায় পৌঁছাবেন।
মানামার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গালফ এয়ারলাইন্সের ব্যবস্থাপনায় সকাল ৯টায় বিমানটি বাহরাইন থেকে রওনা দেয়।
মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে বাহরাইনে আটকা পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার জন্য এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।
ফ্লাইটের যাত্রার আগে রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার প্রবাসীদের সঙ্গে গোল্ডেন টিউলিপ হোটেলে সাক্ষাৎ করেন, শুভকামনা জানান এবং গালফ এয়ারলাইন্সের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।




