বিয়েবাড়িতে মারামারি এড়াতে যা করবেন

বিয়েবাড়িতে মারামারি এড়াতে যা করবেন

শীত এলেই কেন দেশে বিয়ের ধুম পড়ে, এ নিয়ে সম্ভবত আজ অবধি কোনো গবেষণা হয়নি। তবে অন্য এক গবেষণায় জানা যায়, গবেষকেরা নিজেরাই নানা জায়গায় বিয়ের নেমন্তন্ন খেয়ে বেড়াচ্ছেন। তাই হয়তো ‘শীত এবং বিয়ে’বিষয়ক এই ‘জাতীয় গুরুত্বপূর্ণ’ বিষয়ে তাঁরা নজর দেওয়ার সময় পাননি। গবেষণা নাহয় না-ই হলো, চলুন, আজ কিছু সচেতনতামূলক আলাপ করা যাক।

দেশে প্রায়ই তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় মানহানির পাশাপাশি প্রাণহানিও হয়। টিভিতে ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষ, বিয়েবাড়িতে পাতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষও নতুন কিছু নয়। শীতে বিয়ের কায়দাকানুন বা ছলাকলায় একটু এদিক-সেদিক হলেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যেতে পারে।

Scroll to Top