বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন না করার দাবিতে বিক্ষোভ

বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন না করার দাবিতে বিক্ষোভ

সমাবেশে আইনজীবী মাহফুজুর রহমান বলেন, ‘ঢাকার বাইরে হাইকোর্টের কোনো বেঞ্চ নিয়ে যাওয়া যাবে না। বিচার বিভাগকে আরও মজবুত করতে গিয়ে দুর্বল করে দিলে এর চেয়ে খারাপ আর কিছুই হবে না। অনুরোধ জানাই, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা থেকে অচিরেই সরে আসুন।’

মাহফুজুর রহমান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক। শুরুতে তিনি বলেন, ‘এখানে রাজনৈতিক কোনো বিষয় নয়, এখানে সাধারণ আইনজীবীদের বিষয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৫ হাজার সদস্য রয়েছে। ১৫ হাজার সদস্যের তরফ থেকে বলতে চাই, ঢাকার বাইরে হাইকোর্টের কোনো বেঞ্চ নিয়ে যাওয়া যাবে না। যাবে না, যাবে না।’

সমিতির সাবেক সহসম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান বলেন, ‘বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় (অষ্টম সংশোধনী মামলার রায়) থাকা সত্ত্বেও এর বাইরে গিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার কোনো সুযোগ নেই। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তকে পরিবর্তন করার ক্ষমতা সংস্কার কমিশনকে দেওয়া হয়নি। এটা আদালত অবমাননার শামিল।…বিচার বিভাগে অস্থিতিশীলতা তৈরি করার জন্য, ন্যায়বিচারকে সুদূরপরাহত করার জন্য নানা রকম ষড়যন্ত্র চলছে। আমরা মনে করি, সংস্কার কমিশনের তথাকথিত ঐকমত্য তার একটা বহিঃপ্রকাশ।’

Scroll to Top