বিপন্ন প্রজাতির মদনটাক পাখি উদ্ধার | চ্যানেল আই অনলাইন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিন্দুরমতি গ্রাম থেকে  বিপন্ন প্রজাতির মদনটাক (হারগিলা) পাখি আহত অবস্থা উদ্ধার করেছে বন বিভাগ। এসময় পাখিটির একটি ডানা ভাঙা ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে পাখিটিকে চট্রগ্রামের শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকোপার্ক রাঙ্গুুনিয়ায় পাঠানোর ব্যবস্থা করে বন বিভাগ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে পাখিটিকে চট্টগ্রামের উদ্দেশে পাঠানো হয়।

Bkash

এর আগে, গতকাল সোমবার দুপুরে বন বিভাগের আওতায় কুড়িগ্রামের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের  স্বেচ্ছাসেবক সদস্য মো. আব্দুর রশিদ, সাইদ ও জুয়েল রানা আহত মদনটাকের খবর পেয়ে সিন্ধুরমতি গ্রামে যান। সেখান স্থানীয় রতনের বাড়ি থেকে মদনটাক পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসেন। পাখিটির একটি ডানা ভাঙা ছিল।

পরে কুড়িগ্রাম সামাজিক বনায়ন ও নার্সারী প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে ভেটিনারী চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে পাখিটিকে অবমুক্তের উদ্দেশ্য চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করেন বন বিভাগ।

Reneta June

গ্রীন ভিলেজ প্রতিষ্ঠাতা মো. আব্দুর রশিদ বলেন, আমরা সামাজিক কাজ করে থাকি। পাশাপাশি বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের স্বেচ্ছাসেবক সদস্য। আহত মদনটাক পাখির খবর পেয়ে আমরা সিন্দুরমতি গ্রামে গিয়ে রতনের বাড়ি থেকে পাখিটি উদ্ধার করি। বর্তমানে পাখিটি বন বিভাগের আওতায় চট্টগ্রামে পাঠানো হচ্ছে।

রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মো. মিজানুর রহমান বলেন, মদনটাক পাখিটিকে আহত অবস্থা  উদ্ধার করে কুড়িগ্রাম সামাজিক বনায়ন ও নার্সারী প্রশিক্ষণ কেন্দ্রে রেখে ভেটেনারি চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমান পাখিটিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকোপার্কে পাঠানোর ব্যবস্থা চলছে।

তিনি আরও বলেন, মদনটাক পাখি আই ইউ সি এন এর লাল তালিকায় রয়েছে। এটি এখন বিপন্ন প্রজাতির পাখি হিসেবে পরিচিত।

Scroll to Top