ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। ওই ব্যক্তি বলেন, আগুন ধরে যাওয়ার পরপর ঘরের জানালার গ্লাস খুলে তিনি তিনজনকে দৌড়ে পালাতে দেখেছেন। আর একজন ওপরে আগুনে পুড়ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন, এর মধ্যেই ওই ব্যক্তির পুরো শরীর পুড়ে অঙ্গার হয়ে গেছে, তিনি আর বেঁচে নেই।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, রেললাইন থেকে ১০ গজের ভেতর কোনো ঘটনা ঘটলে তা রেলওয়ে পুলিশ দেখে। ঘটনাস্থল রেলওয়ের জায়গা হলেও লাশ উদ্ধার হয়েছে প্রায় ৫০ গজ দূরত্ব থেকে। এ ঘটনায় পরবর্তী আইনগত দিক জেলা পুলিশ দেখবে।

