বিদেশ সফরে ডাকাতিতে জড়িয়ে ক্রিকেটারের তিন বছরের জেল | চ্যানেল আই অনলাইন

বিদেশ সফরে ডাকাতিতে জড়িয়ে ক্রিকেটারের তিন বছরের জেল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ছিনতাই ও এক নারীর ওপর অতর্কিত হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বছরের জেল হয়েছে পাপুয়া নিউগিনির এক ক্রিকেটারের। তাও নিজ দেশে নয় আইসিসির ২০২৭ ক্রিকেট বিশ্বকাপ চ্যালেন্জ লিগ খেলতে গিয়ে ডাকাতিতে জড়িয়ে পড়েন ৩০ বর্ষী উইকেটরক্ষক ব্যাটার কিপলিন ডোরিগা।

২০২৭ ক্রিকেট বিশ্বকাপ চ্যালেন্জ লিগে খেলতে ব্রিটেনের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল জার্সিতে যান ডোরিগা। দুই ম্যাচ খেলে ডাকাতির ঘটনায় জড়িয়ে তিনি। পুলিশের হাতে আটক হওয়ায় কেনিয়া ও স্বাগতিক জার্সির বিপক্ষে খেলতে পারেননি ডোরিগা।

পুলিশের দেয়া তথ্যে, ২৫ আগস্ট মধ্যরাতে জার্সির সেন্ট হিলিয়া এলাকার হিলারি স্ট্রিট দিয়ে হোটেলে ফেরার পথে একজন নারীকে দেখে ডোরিগা হঠাৎ আক্রমণ করেন। সেই অভিযোগের ভিত্তিতে ২৮ নভেম্বর জার্সির বিচারিক আদালত ডোরিগাকে তিন বছরের কারাদণ্ড দেন। তবে ওই নারীর আঘাত পাওয়ার বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।

একই দিন ডোরিগাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সঙ্গে ছিনতাইকৃত মালামাল জব্দ করেছে দেশটির পুলিশ।

৩৯ ওয়ানডে ও ৪৩টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন পাপুয়া নিউগিনির ডোরিগা। দুই সংস্করণ মিলিয়ে ব্যাট হাতে করেছেন এক হাজার ৮৯ রান।

Scroll to Top