মানুষ ঘরে প্রাণী পোষে বহুকাল আগে থেকে। বিড়াল, কুকুর, পাখি, মাছসহ পোষ্যের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে একদল আছে, যারা প্রকৃতির প্রাণীকে গৃহে বন্দী করার বিপক্ষে। এর পক্ষে–বিপক্ষে যুক্তি আছে, আরও আছে বিভিন্ন সংস্থা, যারা প্রাণীদের অধিকার নিয়ে কাজ করে। তবে সবাই একটা বিষয়ে একমত—প্রাণীটি যেন ভালো ও নিরাপদে থাকে। তবে পশুপাখি নিয়ে এমন অনেক ধারণাও প্রচলিত আছে, বৈজ্ঞানিকভাবে যেসবের কোনো ভিত্তি নেই। অনেকে মনে করেন, বিড়ালের পশম মুখে গেলে ডিপথেরিয়া হয়। আদতে কি এই ধারণা ঠিক?



