শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার আহ্বান জানিয়ে বিশিষ্ট চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবন, উন্নত বাংলাদেশ গড়ার পথ সুগম করবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন, বৃক্ষরোপণ কেবল একটি প্রচলিত কর্মসূচি নয় বরং এটি পরিবেশ সুরক্ষা ও বাসযোগ্য পৃথিবী গড়ার অন্যতম উপায়। তিনি এই উদ্যোগকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ‘সবুজ বিপ্লবে’ রূপান্তরের আহ্বান জানান।




