বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে… | চ্যানেল আই অনলাইন

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে… | চ্যানেল আই অনলাইন

গেল ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল দক্ষিণ ভারতীয় মেগাস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও এখনও মুক্তি পায়নি এই সিনেমাটি।

তবে মঙ্গলবার (১০ জানুয়ারি) এই মামলার শুনানি কিছুটা হলেও স্বস্তি দিলো ছবির নির্মাতাকে।

মাদ্রাজ হাইকোর্ট ছবির নির্মাতাদের ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ (সিবিএফসি) এর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছে। এদিন সকাল ১০.৩০ নাগাদ মাদ্রাজ হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের বিচারপতি পিটি আশা এই রায় দেন। এই রায়ে কিছুটা হলেও আশার আলো দেখছেন ছবির নির্মাতারা।

তবে সেন্সর বোর্ড এখনও ছবিটিকে সেন্সর দেয়নি। এই সার্টিফিকেট না পেলে ছবি মুক্তিও আটকে যায়। তাই কবে সেন্সর বোর্ড ইউ/এ সার্টিফিকেট দেয় সেদিকেই তাকিয়ে নির্মাতারা। যেহেতু আবেদন প্রত্যাহার করা হয়েছে, তাই নির্মাতারা বোর্ডকে দ্রুত সার্টিফিকেশন দেওয়ার জন্য অনুরোধ করতে পারেন।

ইতোমধ্যেই ৯ ফেব্রুয়ারি প্রযোজকেরা ‘সিবিএফসি’-এর বিরুদ্ধে রিট পিটিশন প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। প্রত্যাহারের আবেদন করে একটি চিঠি জমা দেন। আইনি লড়াই চালিয়ে যাওয়ার পরিবর্তে ছবিটিকে সংশোধন কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবির প্রযোজনা সংস্থা ‘কেভিএন প্রোডাকশনস’-এর তরফে জানানো হয়েছিল, সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। গত ২৭ জানুয়ারি মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেন্সর বোর্ডের পক্ষে রায় দেয়। যে কারণে সিঙ্গল বেঞ্চ ‘জন নায়াগণ’-কে সেন্সর সার্টিফিকেট দেওয়ার নির্দেশ স্থগিত রাখে।- ইণ্ডিয়া টুডে

Scroll to Top