মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন ও ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগ মুহুর্তে এ ঘটনা ঘটে।
জানা যায়, সদর উপজেলার শিলই ইউনিয়ের পূর্ব রাখিকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মাঠে বিএনপির বিদ্রোহী গ্রুপের সমর্থকদের ওপর পিছন থেকে এসে আকস্মিক হামালা চালায় ধানের শীষ প্রার্থীর শতাধিক লোকজন। এ সময় প্রতিপক্ষ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর সমর্থকরাও প্রতিবাদের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফুটবল প্রতীক গ্রুপের ১০ জন আহত হয়।
স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় তাদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে হাসপাতালে ভর্তিকৃতরা হচ্ছেন, ইকবাল খান (৩৭) আলহাজ্ব আব্দুর জব্বার বেপারী (৫৩) মাহাবুবর হাসান সোহাগ (৪২) জুয়েল রানা (৩৫) ও জয় বেপারি (৩০)।
আহত আলহাজ্ব আব্দুর জব্বার বেপারী বলেন, শিলই এলাকা থেকে ধানের শীষ পক্ষের প্রায় শতাধিক লোকজন লাঠি, দাসা, রড় ও দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদের গ্রামের ফুটবল মার্কার সমর্থকদের ওপর হামলা চালিয়ে আমাদের জখম করে। পরবর্তীতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরেছে।
এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, ধানের শীষের লোকজন ফুটবল মার্কার লোকজনের উপর হামলা চালায় এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



