বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

সব শ্রেণী-পেশার মানুষের মৌলিক অধিকার সুরক্ষার মাধ্যমে দেশকে একটি কল্যাণমুখি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ কর্মসূচিতে তিনি বলেন, বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার ধীরে ধীরে সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে। সংকটের সুযোগ নিয়ে কেউ রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাদের প্রতিরোধেরও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Scroll to Top