বিএনপির চার শতাধিক নেতাকর্মী জামায়াত ইসলামীতে যোগদান | চ্যানেল আই অনলাইন

বিএনপির চার শতাধিক নেতাকর্মী জামায়াত ইসলামীতে যোগদান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপির চার শতাধিক নেতাকর্মী জামায়াত ইসলামীতে যোগদান করেছেন। জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর শুরু হয় নির্বাচনী সভা।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ যোগদান ও নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল ও আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক শফিউল আলম বকুল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়ান জামায়াতে ইসলামীর সভাপতি আমান উদ্দিন।

অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে প্রায় ৪ শতাধিক বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিন তাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

Scroll to Top