বিইএসএস দেশের বিদ্যুৎ অবকাঠামো আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ | চ্যানেল আই অনলাইন

বিইএসএস দেশের বিদ্যুৎ অবকাঠামো আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম’ বাংলাদেশের বিদ্যুৎ অবকাঠামো আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশের প্রথম ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস ) প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করেছে। এই প্রকল্পটি বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত হবে এবং বিদ্যুৎ সরবরাহের গুণগত মান ও নির্ভরযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

GOVT

বাংলাদেশের বিদ্যুতের চাহিদা ২০৩০ সালের মধ্যে ৩২ গিগাওয়াট পৌঁছানোর প্রত্যাশা করা হচ্ছে। বিইএসএস প্রবর্তন জাতীয় পাওয়ার গ্রিডকে আধুনিকীকরণ ও টেকসই করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড যা প্রায় “সর্বজনীন ইলেকট্রিফিকেশন” অর্জনের পথে রয়েছে, এই প্রকল্পের মাধ্যমে বিশেষ করে পিক ডিমান্ড সময়ে আরও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ করবে। বিইএসএস সিস্টেমটি চারটি পাওয়ার ডিস্ট্রিবিউশন স্টেশান ঢাকা পিবিএস-১, নরসিংদী পিবিএস-১, ময়মনসিংহ পিবিএস-২ এবং কিশোরগঞ্জ পিবিএস ২ এ মোট ৩২ মেগাওয়াট স্টোরেজ ক্ষমতা বাস্তবায়ন করা হবে।

প্রতিটি পিবিএসে আট মেগাওয়াট স্টোরেজ ক্ষমতা স্থাপন করা হবে পাইলট প্রকল্প হিসাবে, যা চাহিদার শীর্ষ সময়ে বিদ্যুৎ সরবরাহে সহায়ক হবে। বিইএসএস প্রযুক্তি পিক লোড ম্যানেজমেন্ট, ফ্রিকোয়েন্সি রেগুলেশন, ভোল্টেজ নিয়ন্ত্রণ এবং সামগ্রিক গ্রিড নির্ভরযোগ্যতায় বিশেষ ভূমিকা রাখবে। এই প্রযুক্তি বিদ্যুৎ বিভ্রাট কমাতে এবং গ্রাহক সেবার মান উন্নত করতে সহায়ক হবে। এছাড়াও, প্রকল্পটি আরও উন্নত লোড ব্যবস্থাপনা এবং দ্রুত বিদ্যুৎ পুনরুদ্ধারের সময় নিশ্চিত করবে।এই প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হলে, দেশের অন্যান্য অঞ্চলে বিইএসএস প্রযুক্তির বিস্তৃতি ঘটবে, যা বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থাকে আরও টেকসই ও নির্ভরযোগ্য করে তুলবে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে চুক্তিতে সই করেন পরিচালক আলতাফ, প্রকল্প পরিচালক আশোক কুমার এবং প্রধান প্রকৌশলী আওলাদ। ইনোভেট-এর পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী রানা মাসুদ।

Scroll to Top