বার্সেলোনার কাসাদোসহ স্পেন দলে নতুন তিন মুখ | চ্যানেল আই অনলাইন

বার্সেলোনার কাসাদোসহ স্পেন দলে নতুন তিন মুখ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ফিফার নভেম্বর উইন্ডোতে নেশনস লিগে দুটি ম্যাচ খেলবে স্পেন। দলে প্রথমবার ডাক পেয়েছেন তিনজন। কোচ ডি লা ফুয়েন্তের স্কোয়াড়ে এসেছেন বার্সেলোনার হয়ে আলো ছড়ানো মিডফিল্ডার মার্ক কাসাদো।

আগামী ১৫ নভেম্বর ডেনমার্ক ও ১৮ নভেম্বর সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন দলটি। ম্যাচ দুটি সামনে রেখে শুক্রবার ২৬ সদস্যের দল দিয়েছে স্পেন। ২১ বর্ষী কাসাদোর পাশাপাশি প্রথমবার ডাক পেয়েছেন পোর্তোর ২০ বর্ষী ফরোয়ার্ড সামু ওমোরোডিয়ন ও অ্যাথলেটিক বিলবাওয়ের ২৪ বর্ষী ডিফেন্ডার আইটের পারেদেস।

গত মৌসুমে বার্সেলোনার মূল দলে অভিষেক কাসাদোর। খুব বেশি প্লেয়িং টাইম না পেলেও চলতি মৌসুমে অনেক খেলোয়াড়ের চোটে নিয়মিত সুযোগ পাচ্ছেন। দক্ষতা দেখিয়ে দলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। মাঝমাঠে দারুণ করা কাসাদো চলতি মৌসুমে ১০ ম্যাচ খেলে তিনটি অ্যাসিস্ট করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে গোলে সহায়তা করেছেন দুটি।

‘এ’ লিগের চার নম্বর গ্রুপে দুই ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ডেনমার্ক, ৪ পয়েন্ট নিয়ে তিনে সার্বিয়া। তলানিতে থাকা সুইজারল্যান্ডের ১ পয়েন্ট।

GOVT

Chokroanimation

Scroll to Top