বার্সার থেকে ম্যাচ ‘ছিনতাই’ করা হয়েছে বলছেন রাফিনহা | চ্যানেল আই অনলাইন

বার্সার থেকে ম্যাচ ‘ছিনতাই’ করা হয়েছে বলছেন রাফিনহা | চ্যানেল আই অনলাইন

চ্যাম্পিয়ন্স লিগের দুই কোয়ার্টার ফাইনালের কোন ম্যাচেই খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা রাফিনহা দিয়াস। দ্বিতীয় লেগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে বার্সেলোনার বিদায় দেখেছেন এ তারকা স্ট্রাইকার। খেলা দেখে ক্ষিপ্ত তিনি, বলেছেন বার্সার থেকে ম্যাচ ছিনতাই করা হয়েছে।

মেট্রোপলিটানোতে ২-১ গোলে ম্যাচ জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে দুই গোল দিয়ে ম্যাচে সমতায় ফেরার পর বিরতির আগে আদেমালো লোকমানের গোলে পিছিয়ে পড়ে হ্যান্সি ফ্লিকের দল। দুই লেগ মিলে ৩-২ গোলের ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠেছে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ।

রাফিনহা ম্যাচের পর সংবাদমাধ্যমে বলেন, ‘ম্যাচ পুরোপুরি ছিনতাই করা হয়েছে। রেফারির অনেক সমস্যা রয়েছে। তিনি এমন কিছু সিদ্ধান্ত দিয়েছেন যেটার কোনো মানে হয় না। আমি জানি না কতগুলো ফাউল অ্যাটলেটিকো মাদিদ্রের খেলোয়াড়েরা করেছে কিন্তু তিনি তাদের কোনো কার্ড দেখাননি।’

‘মানুষের একটি ভুল হতে পা, কিন্তু তাই বলে অন্য ম্যাচে আবারও একই ধরণের ভুল হবে? আমরা অনেক ভালো ম্যাচ খেলেছি কিন্তু এটা আমাদের থেকে ছিনতাই করা হয়েছে।’

২৯ বর্ষী ব্র্রাজিলিয়ান তারকা আরও বলেন, ‘এটা কঠিন ছিল, বিশেষ করে যখন আমরা দেখি যে ম্যাচটা জিততে আমাদের তিনগুণ বেশি পরিশ্রম করতে হবে। আমি সত্যিই বুঝতে চাই, বার্সা এই ম্যাচ জিতে যাবে বলে (রেফারি) কেন এত ভয় পাচ্ছিলেন।’

Scroll to Top