মীর মোহাম্মদ নাছির উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রাখতে হলে দলীয় আদর্শে বিশ্বাসীদের দিয়ে দল করতে হবে। আমরা প্রজাতন্ত্রের কথা বলি। ডিএনএ পরীক্ষা করলে দেখা যাবে তারা সব বামপন্থী। বামপন্থী দিয়ে বিএনপি হবে না। বিএনপি হবে মধ্যপন্থী, ডানপন্থী ও ইসলামপন্থী মানুষদের নিয়ে।’
এই ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বক্তব্যে বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের পরে বিএনপির আন্দোলন আরও শক্তিশালী হয়েছে। যারা আগে মুখ খুলতেন না, তারা এখন কথা বলছেন। বিশেষ করে সুশীল সমাজের যারা আগে কথা বলতেন না, তারা এখন মুখ খুলছেন।



