বাবা জেনারেল কাস্ট অথচ ছেলে এসসি! পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জাল জাতি শংসাপত্র তৈরির অভিযোগ, DM-কে ইমেল বিজেপি নেতার

বাবা জেনারেল কাস্ট অথচ ছেলে এসসি! পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জাল জাতি শংসাপত্র তৈরির অভিযোগ, DM-কে ইমেল বিজেপি নেতার

Last Updated:

Fake Caste Certificate: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠেছে জাল জাতি শংসাপত্র বানানোর অভিযোগ। পঞ্চায়েত প্রধান জেনারেল কাস্ট হওয়া সত্ত্বেও তাঁর ছেলের জন্য বানিয়েছেন এসসি সার্টিফিকেট।

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠেছে জাল জাতি শংসাপত্র বানানোর অভিযোগবাবা জেনারেল কাস্ট অথচ ছেলে এসসি! পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জাল জাতি শংসাপত্র তৈরির অভিযোগ, DM-কে ইমেল বিজেপি নেতার
পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠেছে জাল জাতি শংসাপত্র বানানোর অভিযোগ

বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়া: বাবা জেনারেল কাস্ট অথচ ছেলে এসসি! এমন আবার হয় নাকি। তবে হ্যাঁ, এমনটা হল। কোথায় বলুন তো? বনগাঁ ব্লকের ট্যাংরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠেছে জাল জাতি শংসাপত্র বানানোর অভিযোগ। পঞ্চায়েত প্রধান জেনারেল কাস্ট হওয়া সত্ত্বেও তাঁর ছেলের জন্য বানিয়েছেন এসসি সার্টিফিকেট। এই ঘটনার জেরে জেলা ম্যাজিস্ট্রেটের দারস্থ হলেন বিজেপি নেতা। ইমেল মারফত জানালেন অভিযোগ।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বরূপ বিশ্বাস। তিনি জানিয়েছেন, বিজেপির পক্ষ থেকে যে এসসি সার্টিফিকেটটি দেখানো হচ্ছে সেটা পুরোপুরি মিথ্যা। সার্টিফিকেটটি যাচাই করলেই তা প্রমাণ হবে। রাজনৈতিক কারণে বিজেপি এমন অভিযোগ তুলছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

বাবা জেনারেল কাস্ট অথচ ছেলে এসসি! পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জাল জাতি শংসাপত্র তৈরির অভিযোগ, DM-কে ইমেল বিজেপি নেতার

Scroll to Top