বাবার নির্যাতনের শিকার চার বছরের শিশুকে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার

বাবার নির্যাতনের শিকার চার বছরের শিশুকে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান প্রথম আলোকে জানান, শিশুটিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মাদকাসক্ত বাবা নিজের সন্তানের সঙ্গে এমন আচরণ করতে পারেন, তা না দেখলে বিশ্বাস করা কঠিন। শিশুর বাবাকে আটকের চেষ্টা চলছে।

শিশু সুরক্ষা সমাজসেবাকর্মী তাছলিমা আক্তার প্রথম আলোকে জানান, শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। নির্যাতন ও খেতে না পাওয়ার কারণে সে পুষ্টিহীনতায় ভুগছে। শিশুটি যেহেতু কথা বলতে পারে না, তাই পরে তাকে আদালতের মাধ্যমে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে নিয়ে যেতে হবে।

Scroll to Top