বাদ জোহর জানাজা শেষে রাজশাহীতে হবে শামস সুমনের দাফন | চ্যানেল আই অনলাইন

বাদ জোহর জানাজা শেষে রাজশাহীতে হবে শামস সুমনের দাফন | চ্যানেল আই অনলাইন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনের জানাজা ও দাফন আজ বাদ জোহর রাজশাহীর লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হবে।

আজ (১৯ মার্চ) বৃহস্পতিবার লক্ষ্মীপুরের ঝাউতলা জামে মসজিদে তার জানাজার নামাজ শেষে হেতমখাঁ গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

এর আগে বুধবার (১৮ মার্চ) সকালে রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে সহকর্মী, শিল্পী ও সংস্কৃতি অঙ্গনের বহু ব্যক্তিত্ব উপস্থিত থেকে প্রয়াত এই অভিনেতাকে শেষ বিদায় জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান শামস সুমন। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Scroll to Top