বাজেটে নতুন কোন মেগা প্রকল্প নেবে না সরকার: পরিকল্পনা উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

বাজেটে নতুন কোন মেগা প্রকল্প নেবে না সরকার: পরিকল্পনা উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আসন্ন বাজেটে অবকাঠামো খাতে সরকার নতুন করে কোন মেগা প্রকল্প নেবে না বলে জানিয়েছে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আজ ২৬ মে সোমবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে অর্থনেতিক করিডোর ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ এবং এডিবির অংশীজনদের নিয়ে কর্মশালা উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, বাংলাদেশকে ভৌগোলিক রাজনীতিতে মুন্সিয়ানা দেখাতে হবে যাতে ভৌগোলিক অবস্থানের সুবিধা পাওয়া যায়।

সেমিনারে আলোচকরা বলেন, বাংলাদেশে প্রকল্প বাস্তবায়ন ব্যয় অনেক বেশি। বড় প্রকল্পগুলো বাস্তবায়নের দীর্ঘসূতিার কারণে ব্যাংকগুলো অর্থায়ন করে ঝুঁকিতে থাকে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, দেশে সামাজিক পুঁজি বাড়াতে হবে।

Scroll to Top