বাজুসের সভাপতি এনামুল ও তাঁর স্ত্রীর ১৭ একর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাজুসের সভাপতি এনামুল ও তাঁর স্ত্রীর ১৭ একর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

এনামুল হকের বিরুদ্ধে করা আবেদনে বলা হয়েছে, এনামুল হক খান অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৪৭ লাখ ৬২ হাজার টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। তিনি ১২টি ব্যাংক হিসাবে মোট ৭২ কোটি ৩১ লাখ টাকা জমা, ৭২ কোটি ১৬ লাখ টাকা উত্তোলনসহ মোট ১৪৪ কোটি ৪৭ লাখ টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করেছেন।

আয়ের উৎস আড়াল করায় এনামুল হক খানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

দুদকের অপর আবেদনে বলা হয়েছে, এনামুল হকের স্ত্রী শারমীন খান জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। তিনি ৭টি ব্যাংক হিসাবে মোট ৫ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। মানি লন্ডারিংয়ের অপরাধ করায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

Scroll to Top