গতকাল রাতে ওই দুই কিশোরী ও তাদের দুই পরিবারের সদস্যরা বাউফল থানায় এসে প্রথমে মৌখিক অভিযোগ করেন। পরে এক কিশোরীর মা বাদী হয়ে অনিককে প্রধান আসামি এবং ধর্ষণে সহায়তা করার অভিযোগে তাঁর মায়ের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর রাতেই অনিকের মাকে গ্রেপ্তার করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, বিষয়টি অধিকতর গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


