বাইক–কার ধাক্কা: বাকবিতণ্ডায় আইনজীবী নিহত | চ্যানেল আই অনলাইন

বাইক–কার ধাক্কা: বাকবিতণ্ডায় আইনজীবী নিহত | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে ঘুষিতে নাঈম কিবরিয়া নামে ৩৫ বছর বয়সী এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাঈম কিবরিয়া পাবনা সদর উপজেলার চক জয়েনপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুল হক বলেন, গতরাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি প্রাইভেটকারে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এ সময় মোটরসাইকেলে থাকা আরোহীরা নেমে প্রাইভেটকার চালক আইনজীবী নাঈম কিবরিয়ার সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে কিলঘুষি দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

মফিজুল হক আরো বলেন, ‘খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ট্রলির ওপর থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Scroll to Top