এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নবনির্বাচিত ৭১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠিত হয়েছে। হাসনাত কাইয়ূমকে সভাপতি ও সৈয়দ হাসিবউদ্দীন হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য গত ৩ অক্টোবর ঢাকার জোয়ার সাহারার এসএকে মিলনায়তনে এক বিশেষ প্রতিনিধি সম্মেলনে এই কমিটি নির্বাচিত হন। এ সময় সর্বসম্মতিক্রমে দলের সংস্কারকৃত গঠনতন্ত্র অনুমোদন করা হয়।
গঠনতন্ত্রে দলের নামের শুরুতে বাংলাদেশ শব্দ যুক্ত করা হয়, জাতীয় সমন্বয় কমিটির বদলে জাতীয় কমিটি এবং নির্বাহী কমিটিতে সভাপতি-সেক্রেটারি পদ্ধতি গ্রহণ করা হয়।
দলের নির্বাহী কমিটি সহ সকল কমিটিতে দ্রুততম সময়ের মধ্যে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়া হয়।
দলের কোন ছাত্র, যুব, পেশাজীবি অংগসংগঠন বা প্রবাসে কোন শাখা না রাখার সিদ্ধান্ত নতুন গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করা হয়।
সম্মেলনে দলের সারাদেশের ১৩০ কমিটির প্রায় ২০০ প্রতিনিধি যোগ দেন।





