‘বাংলাদেশ ভবিষ্যতে একটা ভালো দল হবে’ | চ্যানেল আই অনলাইন

‘বাংলাদেশ ভবিষ্যতে একটা ভালো দল হবে’ | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ খেলতে ঢাকায় পাকিস্তান দল। দুই ম্যাচ খেলে দুটিতেই স্বাগতিক বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তানি দল। তাতে বিশ্বকাপ বাছাইপর্বের খেলা নিশ্চিত করেছে দলটি। পরে সংবাদমাধ্যমে কথা বলেছেন পাকিস্তান খেলোয়াড় সুফিয়ান খান। তার মতে, বাংলাদেশ ভবিষ্যতে একটা ভালো দল হবে।

ম্যাচ পরবর্তী সংবাদমাধ্যমে সুফিয়ান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল বিশ্বকাপের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করা। আর সেটা আমরা করতে পেরেছি। যে ভুলগুলো আমাদের হয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আর বাংলাদেশে এসে অনেক ভালো লেগেছে, আমার তো প্রথমবার। আর বাংলাদেশের সঙ্গে খুব ভালো ম্যাচ হয়েছে। বাংলাদেশ যেভাবে খেলেছে, ভবিষ্যতে তাদের একটা ভালো দল হবে।’

‘আমরা জানি যে র‌্যাঙ্কিংয়ে আমরা বাংলাদেশের থেকে অনেক এগিয়ে আছি কিন্তু আমাদের লক্ষ্য ছিল ম্যাচ জেতা। গোল বেশি করলে ফল আপনার পক্ষেই আসবে। আমাদের প্রস্তুতি আছে, আমাদের সামনে প্রো লিগ আছে এবং তারপর বিশ্বকাপ বাছাই। তাই আমরা এই বিষয়গুলোতে ফোকাস করেছি। আমাদের যে পরিকল্পনা ছিল, আমরা যদি সেটা অনুযায়ী খেলতে পারি, তাহলে ফলাফল আমাদের পক্ষেই আসবে।’

বিশ্বকাপে ভারতের সাথে ম্যাচ পড়লে খেলবেন কিনা এমন প্রশ্নে সুফিয়ান বলেন, ‘ভারতের বিপক্ষে বিশ্বকাপে আমরা অবশ্যই খেলবো। সেটা বেলজিয়ামে হোক বা নেদারল্যান্ডসে, আমরা অবশ্যই খেলতে যাচ্ছি। কারণ সাম্প্রতিক সময়ে আমাদের জুনিয়র দলও ভারতের বিপক্ষে খেলেছে। তাই আমার মনে হয়, আমরা সেখানেও খেলব।’

Scroll to Top