বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত | চ্যানেল আই অনলাইন

সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে পরিচালিত সব ফ্লাইট আপাতত স্থগিত করেছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে বলে জানা গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

দেশীয় এয়ারলাইন্সের মধ্যে বিমান বাংলাদেশ ও ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে।

এদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্স থেকে জানা গেছে, দুবাইতে থাকা একটি ফ্লাইট সেখানে নিরাপদে অবস্থান করছে। অন্যদিকে, বিমানের বিজি৩৪৯ নাম্বার ফ্লাইটটি ঢাকা থেকে দাম্মাম যাচ্ছিল। সেটি মাঝপথ থেকে ফিরে আসছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েকদফা আলোচনার পর আজ শনিবার সকালে ইরানে যৌথহামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ দেশটি পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়।

অন্যদিকে, ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান।

 

Scroll to Top