যথাযথ মর্যাদা ও বর্ণিল আয়োজনে জেদ্দা বাংলাদেশ কনসুলেট জেনারেল উদ্যোগে জুলাই গণভ্যুথান দিবস পালন করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার (৫ আগস্ট) সকাল দশটায় কনস্যুলেট’র কনফারেন্স হলে দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কমার্শিয়াল কাউন্সিলর নাহিদা হাবিবার উপস্থাপনা কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনের সভাপতিতে জুলাই দিবসের অনুষ্ঠানে প্রথমবারের মতো জুলাই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারী বিএনপি, জামাত ও এনসিপিসহ প্রবাসের বিভিন্ন স্তরের সামাজিক রাজনৈতিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে এ এস এম সায়েম, মোহাম্মদ মাজহারুল ইসলাম।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি’র সদস্য মীর মনিরুজ্জামান তপন, বিএনপি নেতা প্রকৌশলী নুরুল আমিন, জেদ্দা দক্ষিণাঞ্চল জামাত ইসলাম সভাপতি নিজামুদ্দিন, এনসিপির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, সাংবাদিক মোহাম্মদ ফিরোজ।
জুলাই আন্দোলেন মাধ্যমে ১৭বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের মাধ্যমে বাংলাদেশে যে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে তাকে অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান বক্তারা।
বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ গড়তে প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রবাসীদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং দেশের অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে কনস্যুলেটর কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি, সৌদি আরবের পশ্চিমাঞ্চলে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি, জুলাইয়ের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।



