বাংলাদেশ ও বিশ্বপরিচয়: ৩০টি শূন্যস্থান পূরণ

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: ৩০টি শূন্যস্থান পূরণ

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রশ্ন: শূন্যস্থান পূরণ

১. মহাস্থানগড়ের প্রাচীন নাম ছিল—।

২. সিপাহি বিদ্রোহ ঘটে—সালে।

৩. রংপুর জেলায়—চাষ বেশি হয়।

৪. ১৯৭১ সালের ১১ জুলাই— গঠিত হয়।

৫. জলবায়ু পরিবর্তনের ফলে গড়—বাড়ছে।

৬. মানবাধিকার রক্ষায় আমাদের—হতে হবে।

৭.  ভারতীয় উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত—।

৮. ভোট দেওয়া—দায়িত্ব।

৯. গণতন্ত্র হলো—শাসন।

১০. গারোদের আদি ধর্মের নাম—।

১১. জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়—সালে।

১২. মহাস্থানগড়ে পাওয়া গেছে ৩.৩৫ মিটার লম্বা—।

১৩. ৯ মাসের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ—হন।

১৪. বর্তমানে—জেলায়ও চা চাষ হচ্ছে।

১৫. ত্রিপুরাদের ভাষার নাম—।

১৬. সিরাজ-উদ-দৌলা—সালে নবাব হন।

১৭. ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিল—সালে।

১৮. আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ—করতে হবে।

১৯. নদীর পাড় রক্ষায় কাজ করছে পানি—বোর্ড।

২০. কেউ কোনো মানবাধিকারবিরোধী কাজ করলে প্রয়োজনে—করব।

২১. ক্লারা জেটকিন হলেন—সমাজতাত্ত্বিক।

২২. অটিস্টিক শিশুদের ভাষার ব্যবহার—।

২৩. আমরা সবার সঙ্গে আলোচনা করে—নেব।

২৪. খাসিদের সমাজব্যবস্থা—।

২৫. আফগানিস্তান সার্কের সদস্যপদ লাভ করে—সালে।

২৬. বাংলার ইতিহাসের সাক্ষ্য বহন করে—।

২৭. উনিশ শতকে বাংলায়—ঘটে।

২৮. জেনারেল ওসমানী—নামে পরিচিত।

২৯. খাসিদের ভাষার নাম—।

৩০. ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম—।

সঠিক উত্তর

১. পুণ্ড্রনগর, ২. ১৮৫৭, ৩. তামাক, ৪. মুক্তিবাহিনী, ৫. তাপমাত্রা, ৬. সচেতন, ৭. রোকেয়া সাখাওয়াত হোসেন, ৮. নাগরিকের, ৯. জনগণের, ১০. সাংসারেক, ১১. ১৯৪৫, ১২. খোদাই পাথর, ১৩. শহিদ, ১৪. দিনাজপুর, ১৫. ককবরক, ১৬. ১৭৫৬, ১৭. ১৯৫২, ১৮. বৃদ্ধি, ১৯. উন্নয়ন, ২০. প্রতিবাদ, ২১. জার্মান, ২২. ভিন্ন, ২৩. সিদ্ধান্ত, ২৪. মাতৃতান্ত্রিক, ২৫. ২০০৭, ২৬. মহাস্থানগড়, ২৭. নবজাগরণ, ২৮. বঙ্গবীর, ২৯. মনখেমে, ৩০. তোরাই।

  • মিজানুর রহমান, শিক্ষক
    ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

Scroll to Top