বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ

বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ

ডিএফসির মতে, এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে গুরুত্বপূর্ণ অবকাঠামো গড়ে ওঠার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। প্রয়োজনীয় সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছানো এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও এসব বিনিয়োগ ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞপ্তিতে ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাককে উদ্ধৃত করে বলা হয়, বাংলাদেশ ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্য হওয়ায় আমাদের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে এমন বেসরকারি বিনিয়োগ আনার সুযোগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করবে এমন প্রকল্পে সহায়তা দিয়ে আমরা বাংলাদেশের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করতে পারি। এই সহায়তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে যাবে।’

ডিএফসির এই ঘোষণার বিষয়ে বিজ্ঞপ্তিতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের মন্তব্যও দেওয়া হয়েছে। ব্রেন্ট ক্রিস্টেনসেন দুই দেশের পারস্পরিক বাণিজ্যচুক্তির প্রসঙ্গ তুলে বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসার বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে। এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তা করার যে অঙ্গীকার যুক্তরাষ্ট্র প্রকাশ্যে করেছে, পারস্পরিক বাণিজ্যচুক্তি তারই প্রতিফলন। ডিএফসির অর্থায়নও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে আমাদের দুই দেশের সমৃদ্ধি আরও বাড়বে।’

Scroll to Top