বাংলাদেশের সিরিজে ফেরা জয় নিয়ে যা বললেন আইরিশ অধিনায়ক | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের সিরিজে ফেরা জয় নিয়ে যা বললেন আইরিশ অধিনায়ক | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে দাপুটে জয় পেলেও টি-টুয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে হেরে বসেছিল বাংলাদেশ। সফরকারীদের সঙ্গে দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে ফিরেছে লিটন দাসের দল। ম্যাচে আইরিশদের হারের হতাশার পাশাপাশি লাল-সবুজদের প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক পল স্টার্লিং।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক স্টার্লিং। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করে আয়ারল্যান্ড। জবাবে ২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

লিটন-মোস্তাফিজদের ঘুরে দাঁড়ানোর ধরন ও পারফরম্যান্সে স্টার্লিং বলেছেন, ‘টি-টুয়েন্টি ক্রিকেটে খেলাটা দ্রুত বদলায়। প্রথম ম্যাচে বাংলাদেশ যা ভুল করেছিল সেসব শুধরে অনেক ভালো করেছে। তারা অনেক উন্নতি করেছে, নিজেদের শক্তিটা দেখিয়ে দিয়েছে।’

বিশ্বকাপের আগে বাংলাদেশের কন্ডিশন আইরিশদের প্রস্তুতি হিসেবেও দারুণ কাজে দেবে, মনে করছেন স্টার্লিং। ডানহাতি ব্যাটার বলেছেন, ‘অনেক জরুরি ছিল এই সিরিজ। বছরের শুরুতেই আমরা ভেবেছি বাংলাদেশের এই সিরিজ বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতির মঞ্চ হতে পারে। বিশ্বকাপে শ্রীলঙ্কার কন্ডিশন অনেকটা এখানকার মতো হবে ধারণা করছি বা কাছাকাছি হবে। বাংলাদেশে আসার ব্যাপারে আমরা সবসময়ই উচ্ছ্বসিত থাকি।’

Scroll to Top