বাংলাদেশের সংস্কার প্রক্রিয়াকে জোরালোভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা করবেন বলে এনসিপির নেতাদের আশ্বস্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। দুপুরে এনসিপির কার্যালয়ে মার্কিন দূতাবাসের ৩ সদস্যের প্রতিনিধির সাথে বৈঠকের পর গণমাধ্যমে বিষয়টি জানান দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।



