জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে জনগণকে আর রাস্তায় নামতে হবে না, বাংলাদেশের ভবিষ্যৎ তরুণরাই রচনা করবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জাতির উদ্দেশে ভাষণে এসব কথা বলেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে কথা বলেন। তিনি বলেন, শিক্ষা, বিচার ও অর্থনীতিকে বেশি গুরুত্ব দিতে হবে।
প্রবাসীদের বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রবাসীদের অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে, অন্যে দেশের অখণ্ডতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রবাসীরা কেউ যদি দেশের বাইরে মৃত্যুবরণ করেন, তাহলে সরকারি খরচে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।
সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে প্রচারিত হয়।
এর আগে, গতকাল রোববার নির্বাচনী ভাষণ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
অপরদিকে, আজ ৭টা থেকে রাত ৮টার মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা রয়েছে। ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে।




