অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপসহ বাংলাদেশি শাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় আমেরিকানরা।
সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভের পর বাংলাদেশের প্রতি ডোনাল্ড ট্রাম্পের দেয়া বিবৃতিতে উৎসাহিত হয়ে ভারতীয় আমেরিকানরা এই আহ্বান করেছেন।
ভারতীয় আমেরিকান নেতা ডা. ভারত বড়াই বার্তাসংস্থা পিটিআইকে জানান, নির্বাচনের আগে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন, সেটি তাদের উদ্বুদ্ধ করেছে। আর এ বিষয়টি কাজে লাগিয়েই বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন।

ট্রাম্প বাংলাদেশি হিন্দুদের নিপীড়ন বিষয়ে বিবৃতিতে বলেন, বাংলাদেশের পরিস্থিতির উন্নতি না হলে, বাংলাদেশর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিবেচনা করতে পারেন যুক্তরাষ্ট্র।





