বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে অন্য কোন দেশের হস্তক্ষেপ মেনে নেবে না চীন। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা প্রকল্প নিয়ে কোন দেশ কী ভাবলো; তা তাদের ভাবনার বিষয় নয়। করিডোরে অন্য কোন দেশ যুক্ত হতে চাইলেও তাদের সমস্যা নেই বলে জানান তিনি।