বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের দৌড়ে অজিদের আধিক্য | চ্যানেল আই অনলাইন

বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের দৌড়ে অজিদের আধিক্য | চ্যানেল আই অনলাইন
Nagod

২০২৩ সালে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা ক্রিকেটারদের মাঝে বর্ষসেরা খেলোয়াড়ের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তালিকায় আধিক্য অস্ট্রেলিয়ার। মনোনয়ন প্রাপ্ত চারজনের দুজনই অস্ট্রেলিয়ার। বাকী দুজনের একজন ভারতের, অন্যজন ইংল্যান্ডের।

শুক্রবার এক বিবৃবিতে মনোনয়ন তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। মনোনয়নে জায়গা করে নেয়া দুই অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড ও উসমান খাজা। তাদের সঙ্গে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও ইংল্যান্ডের জো রুট।

এ নিয়ে তৃতীয়বারের মতো মনোনয়ন পেয়েছেন অশ্বিন। বর্ষসেরা হয়েছেন ২০২৬ সালে। এছাড়া ২০২১ সালেও মনোনীত হয়েছিলেন ভারতীয় স্পিনার। গতবছর ৭টি টেস্ট খেলেছেন এই স্পিনার। ১৩ ইনিংসে নিয়েছেন ৪১ উইকেট। ঘরের মাঠে বোর্ডার গাভাস্কার ট্রফিতে ৪ টেস্টে ২৫ উইকেট নেন অশ্বিন। সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি। ব্যাট হাতে ইনিংসে ১৫০ রান করেছেন এই বোলিং অলরাউন্ডার।

অশ্বিনের মতো দ্বিতীয়বার বর্ষসেরার পুরস্কার প্রত্যাশী জো রুট। এর আগে ২০২১ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছিলেন এই ইংলিশ ক্রিকেটার। গতবছর ৮টি টেস্ট খেলে ৭৮৭ রান করেছেন রুট। এছাড়া নিয়েছেন ৮ উইকেট।

টানা দ্বিতীয়বার মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। ২০২৩ সালে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক অজি ওপেনার। ১৩ ম্যাচ খেলে করেছেন ১২১০ রান। ভারতের মাটিতে স্পিন-সহায়ক উইকেটে বোর্ডার গাভাস্কার ট্রফিতে র্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন খাজা। ৪ টেস্টের ৭ ইনিংসে করেন ৩৩৩ রান। এমনকি অ্যাশেজেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ১০ ইনিংসে প্রায় ৫০ গড়ে করেছিলেন ৪৯৬ রান।

প্রথমবারের মত বর্ষসেরা পুরস্কারের মনোনয়নে জায়গা করে নিয়েছেন ট্রাভিস হেড। অজি উইকেটরক্ষক ব্যাটার গতবছর ১২ টেস্ট খেলে করেছেন ৯১৯ রান। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার সেঞ্চুরিতে ভর করে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ওভালে সেই টেস্টের প্রথম ইনিংসে ১৬৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন হেড।

Scroll to Top