রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। রাজধানীতে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান কৃষি ও কৃষি বান্ধব সরকার আগামী পহেলা বৈশাখ থেকে দেশে কৃষক কার্ড বিতরণ করবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের পাশেই আছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।



